শরণখোলায় গাছচাপা পড়ে মুয়াজ্জিনের মৃত্যু
বাগেরহাটের শরণখোলায় গাছচাপা পড়ে আব্দুস ছালাম মৃধা (৫৭) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের পশ্চিম চালিতাবুনিয়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন।
প্রতিবেশী কলেজ শিক্ষক নজরুল ইসলাম আকন জানান, আব্দুস ছালাম মৃধা তাদের বাড়ির সামনের মসজিদের মুয়াজ্জিন ছিলেন। নিজের বাড়ির বসতঘর মেরামতের জন্য গাছ কেটে তা চেরাই করতে করাত কলে নিচ্ছিলেন। গাছগুলো নছিমনে তোলার সময় প্রায় ১০ ফুট লম্বা একটি গাছ নছিমন থেকে গড়িয়ে পড়ে যায়। সেই গাছে নিচে চাপা পড়ে ঘটনাস্থইে মারা যান ছালাম মৃধা।
স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর খলিফা জানান, তার ওয়ার্ডের মৃত ইসাহাক মৃধার ছেলে আব্দুস ছালাম মৃধা একজন সহজসরল মানুষ ছিলেন। নিজের কাজ করতে গিয়েই মারা গেছেন তিনি। তার মৃত্যু নিয়ে পরিবার, আত্মীয়স্বজন বা প্রতিবেশী কারো কোনো অভিযোগ নেই। তার স্ত্রীসহ তিন ছলে ও এক মেয়ে রয়েছে।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied