ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে বৃষ্টির জন্য নামাজ আদায়


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৬-৪-২০২৪ বিকাল ৫:২৪
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বেশ কিছুদিন ধরে অনাবৃষ্টি ও প্রচন্ড গরমে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। এ দুর্ভোগপুর্ণ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে রাণীশংকৈল পৌর শহরের ডিগ্রী কলেজ মাঠে শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় সাইয়্যেদুল ইস্তিখার নামাজ অনুষ্ঠিত হয়। 
 
সম্মিলিত ইমাম ওলামা মাশায়েখদের আয়োজনে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লবসহ ২শতাধিক মুসল্লি অংশ গ্রহণ করেন। 
 
নামাজে ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন উত্তরবঙ্গের খ্যাতি সম্পন্ন মাওলানা আব্দুল্লাহীল বাকী।
 
নামাজে অংশ নেয়া সহকারী শিক্ষক ও সাংবাদিক জিয়াউর রহমান বলেন, প্রচন্ড দাবদাহ থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে এ নামাজ আদায় করা হলো। হাদিসে আছে আমাদের নবী রাসুলেরা বৃষ্টির জন্য এ নামাজ আদায় করতেন। একইভাবে ব্যবসায়ী ইউসুফ আলী বলেন, বেলা বাড়ার সাথে সাথে মার্কেটে লোকজন একেবারে কমে যায়। এ জন্য বেচাকেনাও অনেক কম হয়। সূর্যের কড়া রোদের তাপে লোকজন বাড়ী থেকে তেমন বের হতে পারছে না। তাই বৃষ্টির প্রার্থনায় এ নামাজে আমি অংশগ্রহণ করেছি, অনেকেই অংশ গ্রহণ করেছে। 
 
নামাজ ও মোনাজাত পরিচালনাকারী উত্তরবঙ্গের খ্যাতি সম্পন্ন মাওলানা আব্দুল্লাহীল বাকী বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।
 
প্রসঙ্গত, এ নামাজ পড়ার পরে লোকজন এখন অতি সত্বর বৃষ্টির জন্য অপেক্ষায় আছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির