চৌগাছার উত্তম জুয়েলার্সে দুঃসাহসিক চুরি
যশোরের চৌগাছার উত্তম জয়েলার্সে দুঃসাহিসিক চুরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে চোরচক্র দোকানের পিছনের দেয়াল কেটে দোকান ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার নগদ টাকাসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল নিয়ে গেছে। শুক্রবার সাকালে তিনি দোকান খুলে চুরির ঘটনাটি দেখতে পান। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছেন। একের পর এক চুরির ঘটনায় আতংক ছড়িয়ে পড়েছে ব্যবসায়ী মহলসহ সব শ্রেনী পেশার মানুষের মাঝে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চৌগাছা বাজারে জুয়েলারী ব্যবসায়ীদের অন্যতম ব্যবসায়ী হচ্ছেন উত্তম জুয়েলার্স, যার মালিক ধীরেন্দ্র নাথ দে। বৃহস্পতিবার রাতে ওই দোকানের পিছনের ১০ ইঞ্চি ইটের দেয়াল যার মাঝখানে লোহার রড দেয়া সেটি কেটে চোরেরা দোকানে প্রবেশ করে। এরপর দোকানে ভিতরে লাগানো সিসি ক্যামেরার তার কাটার পাশাপাশি দোকানে বিদ্যুত বিচ্ছিন্ন করে। এরপর চোরেরা দোকানের শোকেজের কাঁচ ভেঙ্গে ৫ ভরি স্বর্ণালংকর ক্যাশে থাকা কিছু নগদ টাকা নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণের বাজারদর প্রায় ছয় লাখ টাকা। চোরেরা দোকানে রাখা সিন্দুক (আলমারি) ভাঙ্গার চেষ্টা করে ব্যার্থ হয়। শুক্রবার দোকান মালিক ধীরেন্দ্র নাথ দে দোকান খুলে চুরির বিষয়টি দেখাতে পাই। মুহুর্তে খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ী ও উৎসুক জনতা সেখানে ভিড় করেন। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যান।
ব্যবসায়ী ধীরেন্দ্র নাথ দে’র বড় ছেলে উত্তম কুমার দে বলেন, চোরেরা যে ভাবে চুরি সংঘঠিত করেছে তাতে মনে হচ্ছে এটি পূর্ব পরিকল্পিত। ধারনা করা হচ্ছে বুধবার তারা দোকানের পিছনে দেয়াল কাটার কাজ করেছে। দেয়ালে রড থাকায় হয়ত কাজ বন্ধ করে। সুচতুর চোরচক্র দেয়াল কাটা স্থান প্লাষ্টিকের বস্তা কেটে তাতে মাটির প্রোলেপ দিয়ে দেয়ালের সাথে লাগিয়ে রেখেছে যাতে কেউ বুঝতে না পারে। এমনি পেছনে বন জঙ্গল থাকায় সে দিকে সকলের নজর খুবই কম যায়। বৃহস্পতিবার সাপ্তাহিব বন্ধের দিন থাকায় তারা সন্ধ্যার সাথে সাথে কাজ শুরু করেছে এবং সফল হয়েছে। সিন্দুকের তালা ভাঙ্গার জোর চেষ্টা চালিয়েছে এবং ৩/৪ টি ভাঙতেও সক্ষম হয়েছে। চোরেরা দোকানে ঢুকে প্রথমে সিসি ক্যামেরা ভাঙচুর করেছে। তার আগে পর্যন্ত যতটুকু ভিডিও হয়েছে তাতে দেখা যাচ্ছে ৪০/৪৫ বছরের একজন মুখে মুখোশ পরে দোকানে ঢুকছে।
জুয়েলারী ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি অন্তা সরকার বলেন, চুরির বিষয়ে আমরা শংকিত। যে জায়গা দিয়ে চোর ঢুকেছে সেটি ছিল লোকচক্ষুর আড়ালে, যার কারনে চোরেরা বেশ নিরাপদে দোকানে ঢুকতে পেরেছে। আমরা ব্যবসায়ীরা দ্রæত থানায় যাব এবং এ বিষয়ে করনীয় নিয়ে পুলিশের সাথে কথা বলব।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি চুরির আলামত জব্দ করেছেন। সিসি ক্যামেরার ফুটেৎসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে। আশা করছি অপরাধীরা দ্রæতই সনাক্ত হবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ
মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়
দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ
মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে
নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার
অবশেষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ
ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।
গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক
চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড
পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ
Link Copied