ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

দক্ষিণখানে খসরু চৌধুরী এমপির পক্ষে ঠাণ্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৭-৪-২০২৪ দুপুর ১:১৭

তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজধানীসহ সারাদেশ। বৈশাখের খরতাপে হাঁসফাঁস করছে প্রাণীকুল। প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে ব্যারোমিটারের পারদ। টানা এক সপ্তাহ ধরে তাপমাত্রা বাড়ছে।

এমন পরিস্থিতিতে জীবিকা নির্বাহে ব্যস্ত শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকদের জনজীবন বিপন্নপ্রায়। তাদের কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব খসরু চৌধুরীর পক্ষে ২২ এপ্রিল থেকে ঠাণ্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম শুরু করেন সাবেক দক্ষিণখান ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য খন্দকার সাজ্জাদ হোসেন। এরই ধারাবাহিকতায় আজ ২৭ এপ্রিল শনিবার দক্ষিণখান থানার চৈতি এলাকায় দিনমজুর ও রিকশা চালকদের মাঝে খাবার স্যালাইন ও ঠাণ্ডা পানি বিতরণ করেন তিনি।

ঠাণ্ডা পানি ও খাবার স্যালাইন পেয়ে শ্রমজীবী ও রিকশাচালকরা বলেন, আমাদের নিয়ে কারো ভাবনা দেখি না। এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে ৪৭ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খন্দকার সাজ্জাদ হোসেন যে উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি।

খন্দকার সাজ্জাদ হোসেন বলেন, তীব্র তাপপ্রবাহে আমি চেষ্টা করছি যারা পথচারী ও রিকশাচালক আছে তাদেরকে স্বাস্থ্য সচেতন করার। এ জন্য পানি ও স্যালাইন বিতরণ করেছি।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি