কপিলমুনিতে আমীর হামজার ওয়াজ মাহফিল ঘিরে ব্যাপক প্রস্তুতি
পাইকগাছা উপজেলার কপিলমুনিতে বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা মোঃ আমীর হামজার ওয়াজ মাহফিল ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী বুধবার(১মে) কপিলমুনির পাশ্ববর্তী হাউলী পশ্চিমপাড়া বায়তুন নুর জামে মসজিদের উন্নয়ন কল্পে ২৯ তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাইকগাছা -কয়রা সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা মোঃ আমীর হামজা(কুষ্টিয়া)। এছাড়াও উপস্থিত থাকবেন মাওলানা আব্দুল মান্নান ওমর(খুলনা),মাওলানা হাফিজুর রহমান জিহাদী(কুষ্টিয়া),মাওলানা আবু সুফিয়ান(টাকা)। কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কাওছার আলী জোয়াদ্দারের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা মোঃ আজিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য জাহিদুল ইসলাম সানা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাইকগাছা উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। মাহফিল আয়োজন কমিটির নেতৃবৃন্দ জানান, বার্ষিক ওয়াজ মাহফিল ঘিরে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ১লা মে সুন্দর একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন