রায়গঞ্জে সর্বজনীন পেনশন স্কিম সেবা প্রদানে হেল্প ডেস্ক চালু
‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন’ এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ধাইনগর ইউনিয়নে সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম বৃদ্ধির লক্ষে সেবা গ্রহীতাদের সুবিধার্থে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। উপজেলার ধামইনগর ইউনিয়ন পরিষদে এ হেল্প ডেস্ক চালু করা হয়েছে।হেল্প ডেস্ক সম্পর্কে ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমন বলেন, যে কোনো ব্যক্তি নির্ধারিত কাগজপত্র নিয়ে সার্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন প্রক্রিয়া সম্পাদন করতে পারবেন। এখন থেকে এই হেল্প ডেস্ক এর মাধ্যমে অফিস চলাকালীন সময়ে সাধারণ জনগণ সর্বজনীন পেনশন স্কিম চালু করতে সকল সেবা পাবে আর ইউনিয়ন পরিষদের হেল্প ডেস্ক সাধারণ জনগণকে সর্বজনীন পেনশন স্কিম চালু করতে যাবতীয় সহযোগিতা প্রদান করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, সার্বজনীন পেনশন স্কিম সরকারের একটি কল্যাণধর্মী কার্যক্রম। বৃদ্ধকালে এই পেনশন স্কিম গ্রহণকারীগণ প্রতিমাসে নিয়ম মোতাবেক আর্থিক নিশ্চয়তা পাবেন।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা