তাপদাহে প্রতিদিন পথচারীদের স্যালাইন ও সরবত খাওয়াচ্ছেন রুবেল
বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহী মহানগরের উদ্যোগে সাবেক সহসভাপতি মোঃ আমিনুর রহমান খান রুবেল নগরীর গনকপাড়া মোড় ও জিরো পয়েন্টে তীব্র তাপদাহে অতিষ্ঠ পথচারীদেরকে প্রতিদিনই স্যালাইন ও লেবুর সরবত খাওয়াচ্ছেন। একই সাথে হিটস্ট্রোকের সচেতনতামূলক লিফলেটও বিতরণ করছেন তারা। গত ২৪ এপ্রিল থেকে তিনি এ সেবা কার্যক্রম শুরু করেছেন, এটি যতদিন তাপদাহ থাকবে ততদিনই চলবে বলে জানিয়েছেন রুবেল।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১টা থেকে শুরু হয় তৃতীয় দিনের মত এই আপ্যায়ন।
এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজশাহী মহানগর যুবলীগ এর উদ্যোগে এবং রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সহ সভাপতি মোঃ আমিনুর রহমান খান রুবেল এর সৌজন্যে (কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসবে) সাহেব বাজার জিরো পয়েন্ট এবং গনকপাড়ায় তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারীদের কে ওরস্যালাইন ও সরবত দ্বারা আপ্যায়ন করা হয়। এদিন প্রায় ৬৫০লিটার সরবত ও টেস্টি স্যালাইন প্রায় আড়াই হাজার পথচারীকে খাওয়ানো হয়েছে।
আয়োজক যুবলীগ নেতা আমিনুর রহমান খান রুবেল বলেন, সমাজের প্রতি একজন রাজনীতিবিদ ও সচেতন মানুষ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনার আদর্শে
অনুপ্রাণিত হয়ে এবং যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভায়ের "বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে থাকা"র নির্দেশনার অংশ হিসেবে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। এই কর্মসূচী তাপদাহের তীব্রতা থাকা পর্যন্ত চলবে।
এমএসএম / এমএসএম
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা
বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি
তিস্তার গ্রাসে বসতভিটা ,দিশেহারা নদীপাড়ের মানুষ
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা: ৯ বাংলাদেশি আটক
ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নিরালা কোঅপারেটিভ হাউজিং সোসাইটির স্বঘোষিত সভাপতির বিরুদ্ধে কোর্টের আদেশ অমান্য করার অভিযোগ
Link Copied