ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


আনিসুর রহমান, পবিপ্রবি  photo আনিসুর রহমান, পবিপ্রবি
প্রকাশিত: ২৭-৪-২০২৪ দুপুর ৪:৫৭
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গুচ্ছভুক্ত ২৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের 'এ' ইউনিট বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 
 
পবিপ্রবি কেন্দ্রে সর্বমোট ৮৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৮৩ জন পরীক্ষার্থী  ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ।দুপুর ১২ টা ১০মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত  হলসমূহ পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, ভর্তি পরীক্ষার আহবায়ক প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস এবং জনসংযোগ বিভাগের ডেপুটি রেজিস্ট্রার এমরান হোসেন। জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার চিফ প্রফেসর চিন্ময় বেপারী উপস্থিতির হার ৯২ শতাংশ নিশ্চিত করেন।
 
হলসমূহ পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, সারাদেশে একযোগে জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পবিপ্রবি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, কোনোরূপ অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী,পবিপ্রবি সাংবাদিক সমিতি,  পবিপ্রবি রোভার স্কাউটস, পবিপ্রবি বিএনসিসি, মেডিকেল টিম,আইনশৃঙ্খলা বাহিনী ও আনসারসদস্যসহ সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু