ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেরেবাংলা চেয়ার প্রতিষ্ঠার দাবি
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ,শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক এর ৬২তম মৃত্যুবাষির্কী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বরিশাল বিভাগ সমিতি। ২৭ এপ্রিল ( শনিবার) সকালে তার মাজারে পুষ্পস্তবক অর্পন ও মাজার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, শেরে বাংলা জীবনী গ্রন্থের রচয়িতা, সাবেক সচিব, স্বাধীনতা পুরষ্কারের ভূষিত, বরিশাল বিভাগ সমিতির সভাপতি ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদ ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২১ পদক প্রাপ্ত সুরকার ও গীতিকার বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা: অরূপ রতন চৌধুরী। বক্তব্য রাখেন— সাবেক অতিক্তি সচিব বরিশাল বিভাগ সমিতির সহ সভাপতি মো. শামসুল হক, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গনি মিয়া বাবুল, দেশীয় সাংস্কৃতিক পরিষদের সভাপতি এডভোকেট গৌরাঙ্গ চন্দ্র কর,, কলামিষ্ট ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা কবি নাহিদ রোকসানা,, শেরে বাংলাত নাতি বৌ মিসেস ফায়েজুল হক রাজু, বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক এম এ জলিল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি মানিক লাল ঘোষ , , ন্যাপ ভাসানী সভাপতি স্বপন কুমার সাহা, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল, কে এস পির সভাপতি সিরাজুল ইসলাম, ইসলামিক গণতান্ত্রিক লীগের সভাপতি আনোয়ার হোসেন, পয়েটস ক্লাবের সভাপতি কবি মুস্তাফিজুর রহমান,, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি খন্দকার তারেক রায়হান, কৃষক নেতা ফরিদ উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে সিরাজ উদ্দীন আহমেদ বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন আমাদের প্রিয় নেতা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক। শিক্ষা বিস্তারে তার অবদান তরুণ প্রজন্মের কাছে তাকে তুলে ধরতে তার জীবনী প্রচারের পাশাপাশি তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি চেয়ার প্রতিষ্ঠা আজ সময়ের দাবি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা; অরুপ রতন চৌধুরী বলেন, উপমহাদেশের যখন ইংরেজরা দেশ শাসন করতে ছিল, সেই সময়ে শেরে বাংলা উপমহাদেশের ৩টি অংশে ৩টি দেশ গঠনের প্রস্তাব দেন এবং অবিভক্ত বাংলা আসাম নিয়ে যে দেশটি হবে সেই দেশটি হবে সম্প্রীতির অসাম্প্রদায়িক মুসলিম হিন্দু বৌদ্দ খ্রীষ্টানদের বাস উপযোগী দেশ। সেখানে থাকবে না জাতি ধর্ম বর্ন গোত্রের ভেদাভেদ। থাকবে শুধু মানবিক মানবতা।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে