কেরানীগঞ্জে তালা প্রতীক পেয়ে নির্বাচনের মাঠে মনির হোসেন মনির
আগামী ৮ ই মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনির হোসেন তালা প্রতীক পেয়ে এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে। কেরানীগঞ্জে বিভিন্ন এলাকায় জনসংযোগ ও উঠান বৈঠক করে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পেয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় বিভিন্ন সভা সমাবেশ ও প্রচারণায় হাজারো নেতা কর্মী ও এলাকায় জনসাধারণ অংশগ্রহণ করেন। তরুণ ও যুব সমাজ এবং মুরুব্বিদের আপন করে সকল স্তরের মানুষের আস্থার জায়গা সৃষ্টি করতে নিরলস প্রচার প্রচারণায় প্রতিশ্রুতি দিয়ে মাঠে ময়দানে ছুটে চলছে তরুণ নেতা।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনির হোসেনকে এলাকায় তার জনপ্রিয়তা কেমন জানতে চাইলে তিনি সকালের সময়কে বলেন, এলকায় আমার বেশ জনপ্রিয়তা আছে। আমার তরুন নতুন ভোটাররা খুব ভালোবাসে। নতুন ভোটাররা অবশ্যই আমাকে ভোট প্রদান করবে বলে আশা করছি। পুরুষ, মহিলা এবং বৃদ্ধদের ভোট আমি বেশী পাব। কেননা তারা আমাকে ছোট সময়ে থেকে চিনে এবং জানে। সমাজ উন্নয়ন মূলক অনেক কাজেই আমি করেছি। কেরানীগঞ্জের মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে মেহনতী মানুষের পক্ষে কাজ করব ইনশাআল্লাহ। কেননা এখানে অনেক দিনমজুর ভাই ও বোনেরা কাজ করে জীবিকা নির্বাহ করে। তারা কোন অপরাধে যুক্ত নয়। আমি তাদের পাশে থাকব। এলাকায় পানি ও গ্যাসসহ রাস্তা উন্নয়ন করব। কেরানীগঞ্জের মানুষ সর্বদা আমাকে পাশে পাবে। এজন্য আমি কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সকলের কাছে দোয়া ও সমর্থন চাই। সকল মানুষের কল্যাণে কাজ করতে আমি বদ্ধ পরিকর। আপনাদের দোয়া ও ভালোবাসা এবং সমর্থন থাকলে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, নাগরিক সেবা, গরিব, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের সেবা নিশ্চিত করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন থাকলে আমি আশা করি মানুষের কল্যাণের কিছু কাজ করতে পারবো। ৮ ই মে সারাদিন আপনার মূল্যবান ভোট তালা মার্কায় দিয়ে দেশ ও দশের সেবা করার সুযোগ প্রদান করবেন। উল্লেখ্য, প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে নয়টি জেলার ২২টি উপজেলায় হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ। এসব উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ