ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তজুমদ্দিন দ: খাসের হাট বাজারে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৪-২০২৪ দুপুর ১:৩৯

ভোলার তজুমদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে পুড়ে ছাই হয়েছে ৮ টি। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৭টি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

শনিবার (২৭ এপ্রিল) রাত ১১ টা ৪০ মিনিটে তজুমদ্দিন উপজেলার দক্ষিণ খাসের হাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। প্রায় দের ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবরও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

তজুমদ্দিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সাব অফিসার কামরুল ইসলাম জাকির জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে ।আশেপাশে পর্যাপ্ত জলাধার না থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে কিছুটা বেগ পেতে হয়েছে। স্থানীয়রা জানান, সানজিদা গার্মেন্টস নামের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
এতে বাজারের ৮ টি দোকান পুড়ে ছাই হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ টি। এদের মধ্যে ছিল কাপড়ের দোকান, জুতার দোকান, ঔষধের ফার্মেসি, চায়ের দোকান,হোটেল, মুদি দোকান, ইলেকট্রনিক্স দোকান, হার্ডওয়ার দোকান, ফলের দোকান,কসমেটিকসের দোকান।

কীটনাশকের দোকান,আগুন লাগার সাংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন মোহাম্মদ আবুল হাছনাত সহকারী কমিশনার (ভূমি) তজুমদ্দিন উপজেলা।
শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মো. রাসেল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান, সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

মনিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি গাজী এনামুল হক

চলনবিলে বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

লাকসামে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মাদক, স্মার্টফোন আসক্তি, সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়ে শপথ নিলেন দেবীগঞ্জে কয়েক শতাধিক শিক্ষার্থী

কুড়িগ্রামে ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

নাগেশ্বরীতে পুলিশের অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে পুলিশ

তিন অর্থবছরেও নির্মাণ হয়নি কালভার্ট, দুর্ভোগে ৫ গ্রামের মানুষ

বরিশাল সদরে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ঘোড়াঘাটে ১,১৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবীনগরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

সার্ভিস কন্ট্রাক্টের নামে রেলের যন্ত্রাংশ সংকট, সেবা বিঘ্নিত!

চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব নির্বাচনে মর্ত্তুজা-জাকারিয়া প্যানেলের জয়