ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম ডাকুয়া


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ২৮-৪-২০২৪ দুপুর ১:৫৪
রাজনীতির মাঠে টিকে থাকতে হলে দরকার সবার আগে গঠন মূলক সমাজ সেবা। পাশাপাশি রাজনীতিকে ঢাল হিসেবে ব্যাবহার না করে মানবতার সেবায় নিয়োজিত থাকা। আর সেই সূত্র ধরেই বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের  বীর মুক্তিযোদ্ধা  বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত ফখরুদ্দিন ডাকুয়ার ছেলে উদীয়মান সমাজ সেবক ,তুখোর রাজনীতিবিদ ও সুবক্তা সাইফুল ইসলাম ডাকুয়ার  কথাই বলছিলাম। আগামী ৮ মে  বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তালা মার্কা নিয়ে নির্বাচনের অংশগ্রহণ করেছেন তিনি। 
 
বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে ছাত্র জীবন থেকেই নিজেকে বিলিয়েছেন ছাত্র রাজনীতিতে। তিনি বর্তমান বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সুনামের সাথে। 
 
নির্বাচনকে কেন্দ্র করে চায়ের দোকানসহ উপজেলা জুড়ে আলোচনার কেন্দ্র বিন্দু  সাইফুল ইসলাম ডাকুয়া। এরই ধারাবাহিকতায় বাকেরগঞ্জ বিভিন্ন ইউনিয়নের হাট বাজারসহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও নির্বাচনী সভা সমাবেশে কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।  সাধারণ ভোটারদের সাথে কথা হলে অধিকাংশরা জানান ৮ মে বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সাইফুল ডাকুয়ার  বিকল্প নেই। বাকেরগঞ্জ বিভিন্ন ইউনিয়নে সাধারণ ভোটারদের কাছে জানা যায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনজন থাকলেও তাদেরকে কেউ চিনে না তাই দীর্ঘদিন যাবত সাইফুল ইসলাম ডাকুয়ার বাবা ফখরুদ্দিন ডাকুয়া বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং সাধারণ জনগণের সাথে সবসময় সুখে দুঃখে পাশে ছিলেন এরই ধারাবাহিকতায় তার ছেলে সাইফুল ইসলাম ডাকুয়া বাবার মত সাধারণ মানুষের পাশে থাকতে চায় তাই আমরা সাধারণ জনগণ সাইফুল ডাকুয়ার তালা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করব ইনশাল্লাহ।

এমএসএম / এমএসএম

শরণখোলায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু

শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা ️ অনুষ্ঠিত

রায়গঞ্জে চালক হত্যায় অটোরিকশাসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লায় পানিতে বসে এসএসসি পরীক্ষা, পরিদর্শন ও ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত