সাতকানিয়ায় পল্লী উদ্যোক্তা ঋণ বিতরণ
‘এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ স্লোগানকে সামনে রেখে সাতকানিয়া উপজেলায় বিআরডিবির আয়োজনে পুরুষ-নারী ২৯ জন উদ্যোক্তার মাঝে ৩৭ লাখ ৫০ হাজার টাকার পল্লী উদ্যোক্তা ঋণ বিতরণ করেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। বুধবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঋণ বিতরণ করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি সাংসদ প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, কভিড-১৯ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগের আওতায় পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে লক্ষ্য করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অনুকূলে ২০২০-২১ অর্থবছরে প্রণোদনাস্বরূপ সারাদেশে ৩০০ কোটি টাকার মধ্যে প্রথম ধাপে দেড়শ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
মাধ্যমিক শিক্ষা অফিসার আজিম শরিফের সঞ্চণলায় এ সময় উপস্থিত ছিলেন- সাতকানিয়া বিআরডিবি চেয়ারম্যান এরফানুল করিম চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, মোজাম্মেল হক, সাংবাদিক মাহফুজ নবী খোকন, সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকতা জহির উদ্দিন, আরডিও মিলন চন্দ্র গোপ, নাছির উদ্দিন উদ্দীন, সাতকানিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইদুর রহমান দুলাল, মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আ ন ম সেলিম চৌধুরী, ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাদ হোসেন চৌধুরী, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরু আহমদ, হারেজ মুহাম্মদ, সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া পৌর কমিশনার মোহাম্মদ রাসেল, মোহাম্মদ আরফাত, এবিএস সোহেল, পৌর যুবলীগ আনিচুর রহমান, জাবেদ ইকবাল, ছাত্রলীগ নেতা আব্দুল মান্নান, মোহাম্মদ ইদ্রিচ, জাহেদুল ইসলাম প্রমুখ।
এমএসএম / জামান
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু
চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন
Link Copied