ছাত্রলীগ নেতা বাবলুর উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি
বাংলাদেশ ছাত্রলীগ, নেত্রকোণা জেলা শাখার সহ সভাপতি মো. শাহিনুর রহমান বাবলুর উদ্যোগে আজ (২৮ এপ্রিল) দুপুরে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় ১০০টি ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়।
প্রধান শিক্ষক বাবুল চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আইয়োব আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল, সহকারী প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
বৃক্ষ বিতরণ সম্পর্কে মো. শাহিনুর রহমান বাবলু বলেন, ‘তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক তিনি বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করেছেন। আমি মানবসেবায় বিশ্বাসী। নিজ উদ্যোগে যতটুকু পারি চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। সেখান থেকেই আমার এ উদ্যোগ।”
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আইয়োব আলী ছাত্রলীগ নেতা মো. শাহিনুর রহমান বাবলুকে ধন্যবাদ দিয়ে বলেন, “পরিবেশ ও মানুষের কল্যাণে বাবলু দলীয় কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করেছে। অন্যরাও যদি যার তার জায়গা থেকে এমন উদ্যোগ গ্রহণ করে তাহলে বাংলাদেশটা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপ নিবে।” তিনি শিক্ষার্থীদেরকেও বৃক্ষ রোপন ও গাছের পরিচর্যা করার পরামর্শ দেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied