হরিরামপুরে পদ্মায় ভাসছে মাদ্রাসা ছাত্রের মরদেহ
মানিকগঞ্জের হরিরামপুরে নিখোঁজের তিন দিন পর পদ্মা নদীতে ভেসে উঠেছে মোঃ নাঈম (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ।
রোববার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাটে স্থানীয়রা মরদেহটি দেখতে পায়।
নিহত নাঈমের বাড়ি জেলার সিংগাইর উপজেলার খাসেরচর এলাকায়। সে ওই এলাকার মৃত এলাহির ছেলে। নাঈম আন্ধারমানিক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মক্তব বিভাগের প্রথম শ্রেণির। তার বাবা মারা যাওয়ায় মানিকগঞ্জ সদর উপজেলার চর বালিরটেক এলাকায় নানির বাড়িতে থাকতো সে।
নাঈমের পরিবারের দাবি তিনদিন ধরে নাঈম মাদ্রাসা থেকে নিখোঁজ থাকলেও মাদ্রাসা কর্তৃপক্ষ থানায় বা পরিবারকে বিষয়টি জানানো হয়নি।
নাঈমের মামা আল-আমিন জানান, তিনদিন আগে নাঈমকে মাদ্রাসায় রেখে যাওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষকরা নাঈমের নিখোঁজের বিষয়টি তাদের জানায়নি। তার এক আত্মীয়ের ছেলে একই মাদ্রাসার পড়ে। সে আজ ১০ টার দিকে জানিয়েছে নাঈমের লাশ পদ্মায় ভাসছে। পরে তারা পদ্মার পাড়ে এসেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হবে বলেও জানান তিনি।
মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, নাঈম নিখোঁজ হলেও কয়েকজন ছাত্র জানিয়েছে একজন ছাত্রকে তার নানী নিয়ে গেছে। আমরা ভেবেছি নাঈমকে নিয়ে গেছে। পরে জানতে পারি নাঈম নয়, অন্য এক ছাত্রকে নিয়ে গেছে। নাঈম পদ্মায় গোসলে গিয়ে নিখোঁজ। নিখোঁজের বিষয়টি পরিবার বা থানায় কেন জানালেন না জানতে চাইলে তিনি বলেন, থানায় জানাইনি,এটা আমাদের ভুল হয়েছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর-এ আলম জানান, মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজের বিষয় মাদ্রাসা থেকে লিখিত বা মৌখিকভাবে জানানো হয়নি।
ফরিদপুর নৌ থানা ইনচার্জ মোহাম্মদ ইদ্রিস আলী জানান, খবর পেয়ে ফরিদপুর থেকে নৌ-পুলিশের একটি দল রওয়ানা হয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied