ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ভেসে আসা টর্পেডো সদৃশ্য বস্তু ঘিরে এলাকাজুড়ে আতঙ্ক!


রাঙ্গাবালী (পটুয়াখালী) সাংবাদদাতা  photo রাঙ্গাবালী (পটুয়াখালী) সাংবাদদাতা
প্রকাশিত: ২৮-৪-২০২৪ বিকাল ৫:১৩

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ভেসে আসা একটি বিশাল আকৃতির টর্পেডো সদৃশ্য বস্তু ঘিরে আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকাজুড়ে।  রোববার সকালে উপজেলার মৌডুবি ইউনিয়নের নিচকাটা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ধারনা করে কেউ বলছেন 'মিসাইল' আবার কেউ বলছেন 'টর্পেডো'।  এদিকে খবরটি ছড়িয়ে পড়ার পরে বস্তুটি দেখতে ভিড় করে উৎসুক জনতা। ইতোমধ্যে এটি পুলিশি পাহারায় রয়েছে বলে জানান রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন।

স্থানীয়রা বলছেন, সকালে নিচকাটা গ্রামের একটি সরু খালে লাল সাদা রঙের ডোরাকাটা বিশাল একটি বস্তু ভেসে আসে। প্রথমে মাদার ভেসেলের অংশ ধারনা করলেও অনেকেই বলছেন এটি টর্পেডো কিংবা মিসাইল।

উৎসুক জনতাদের ভাষ্য, টর্পেডো এক ধরনের স্ব-চালিত অস্ত্র, যা জলের নিচে বিস্ফোরক ওয়ারহেড বহন করে এবং লক্ষবস্তুর সংস্পর্শে বা কাছাকাছি আসার পর বিস্ফোরিত হতে পারে। এটি পানির নিচে চালিত হয় এবং পানির নিচ কিংবা উপর, উভয় স্থান হতে নিক্ষেপ করা যায়।

অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত পুলিশি পাহারায় রয়েছে। কোন ধরনের শঙ্কা নেই। টর্পেডোটি মিসফায়ার হয়ে ভেসে এসেছে। কলাপাড়া থেকে কোস্ট গার্ডের একটি দল  এসেছে। তারা পর্যবেক্ষণ করছেন।

এমএসএম / এমএসএম

ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই

উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা

বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও

তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম

এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক

উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,

তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে ডিউটি ডক্টর ও প্রফেশনাল নার্স না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।