খানসামায় সুপেয় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার প্রকাশ্য তাদের সকল কর্মসূচি পালন করছে।দিনাজপুরের খানসামায় জামায়াতের নেতাকর্মীরা চলমান তীব্র দাবদাহে পিপাসার্ত মানুষের মাঝে সুপেয় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন।
রবিবার (২৮ শে এপ্রিল) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী খানসামা উপজেলা শাখার উদ্যোগে উপজেলার প্রাণকেন্দ্র পাকের হাট বাজারের শাপলা চত্বর এলাকায় প্রকাশ্যেই খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ জনগণ,পথচারী, ভ্যান, অটোরিক্সা ও ট্রাক চালকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে বোতলজাত বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করে সামাজিক এ কার্যক্রম চালায় দলটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খানসামা উপজেলা শাখার আমীর মাওলানা মো. আনিছুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন খানসামা উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ ইসলাম, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি উমর ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আনিছুর রহমান বলেন, সারাদেশে গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহ চলছে। তাপপ্রবাহে তীব্র গরমে খেটে খাওয়া শ্রমিক, সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। জামায়াতে ইসলামী সব সময় সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করে আসছে।
চলমান পরিস্থিতিতে মানবিক দৃষ্টিকোন ও সামাজিক কর্মসূচীর অংশ হিসেবে কেন্দ্রীয় জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান পিপাসার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।
তারই ধারাবাহিকতায় আমরা খানসামা উপজেলা জামায়াতের আয়োজনে পাকেরহাট এলাকায় মেহনতি সকল তৃষ্ণার্ত মানুষদের তৃষ্ণা নিবারণে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যতদিন তাপমাত্রা ঊর্ধ্বগতিতে থাকবে ততদিন তৃষ্ণার্ত মানুষদের তৃষ্ণা নিবারনে এই কার্যক্রম চলবে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন