ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় আদিবাসিদের উদ্যোগে শুরু চার দিন ব্যাপী মহানামযজ্ঞ


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২৮-৪-২০২৪ বিকাল ৫:৫৩
যশোরের চৌগাছায় আদিবাসি সম্প্রদায়ের (সরদার) উদ্যোগে চারদিন ব্যাপী ২১তম মহানামযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে। কপোতাক্ষ নদের পাড়ে সার্বজনীন সরদারপাড়া মহাশশ্মান মন্দির প্রাঙ্গনে ২৭ এপ্রিল শনিবার শুভ অধিবাসের মধ্য দিয়ে (১৬ প্রহর) শ্রী শ্রী তারকাব্রক্ষ মহানাম যজ্ঞ শুরু হয়েছে যা আগামী মঙ্গলবার শেষ হবে বলে জানান সার্বজনীন মন্দির কমিটি। নামযজ্ঞ অনুষ্ঠানে ভগবত পাঠক সেবায়ত হিসেবে উপস্থিত আছেন খুলনার পাইকগাছার নিত্যানন্দ আশ্রমের সুখদেব দাস গোস্বামী এবং সহযোগীতায় আছেন চৌগাছার খড়িঞ্চা শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রমের দশরথ গোসাই।
এবারের নামযজ্ঞ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা উপজেলা হতে একাধিক দল অংশ নিচ্ছেন। তারমধ্যে রাজবাড়ী পাংশার জোগমায়া সম্প্রদায়, যশোরের জয় কৃষ্ণ সম্প্রদায়, ঢাকার মানিকগঞ্জের প্রাণ কিশোরী সম্প্রদায়, গোপালগঞ্জ জেলার যুগোল কিশোরী সম্প্রদায়, সাতক্ষীরা জেলার জগৎ প্রভু সম্প্রদায় ও চৌগাছার রাধা গোবিন্দ সম্প্রদায় দল উল্লেখযোগ্য।
নামযজ্ঞ অনুষ্ঠানের কোষাধ্যক্ষ শ্রী মনা সরদার, সার্বিক তত্ববধানে থাকা সঞ্জয় সরদার, নিমাই সরদার, দুষ্টু সরদার, কৃষ্ণ সরদার জানান, শুরু থেকে প্রতি দিনই ভক্ত অনুসারীদের পদচারনায় মুখোরিত মন্দির প্রাঙ্গন, এ যেন এক মিলন মেলা। নামযজ্ঞকে কেন্দ্রে বসেছে মেলা, শিশুরা এই মেলায় এসে ব্যাপক ভাবে আনন্দ পাচ্ছে। সকলের সার্বিক সহযোগীতায় বৃহৎ এই মহানাম যজ্ঞ অনুষ্ঠান আমরা সমাপ্ত করতে পারবো বলে আশা করছি।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ

মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার

অব‌শে‌ষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ

ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ