ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় সাপের কামড়ে এক সন্তানের জননীর মৃত্যু


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২৮-৪-২০২৪ বিকাল ৫:৫৪
যশোরের চৌগাছার পল্লীতে বিষধর সাপের কামড়ে এক সন্তানের জননী ববিতা খাতুনের (২৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নারানপুর গ্রামের জেমসের স্ত্রী। রোবাবর ভোরে শয়নকক্ষে তাকে সাপে কামড় দেয়। দ্রæত উদ্ধার করে প্রথমে চৌগাছা পরে যশোর সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, রোববার ভোরে নিজ ঘরেই ঘুমিয়ে ছিলেন ববিতা খাতুন। ভোর সাড়ে চারটার দিকে বালিশের নিচে থাকা (স্থানীয় নাম কেন্দল সাপ) তাকে কামড় দেয়। সঙ্গে সঙ্গে ববিতা খাতুন তার স্বামীকে বলেন এবং বিছানার উপর সাপটি মেরে ফেলে। এরপর স্বামী জেমস অসুস্থ্য স্ত্রীকে নিয়ে দ্রæত চৌগাছা হাসপাতালে পরে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মৃত্যুবরণ করেন। গৃহবধুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের প্রতিবেশি রিফাত হোসেন ও আবু সাঈদ বলেন, হাসপাতালের প্রয়োজনীয় কাজ সেরে বিকেলে মরাদেহ বাড়িতে এসে পৌছে। আসরবাদ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তারা আরও জানান, নিহত ববিতার ৮ মাসের একটি ছেলে সন্তান আছে। শিশুটি জানেনা তার মা এই দুনিয়াতে আর নেই, তবে খাবার সময় হলেই সে চিৎকার করে কেদে উঠছে, তার কান্নায় উপস্থিত সকলের চোখ অশ্রæতে ভিজে উঠছে, বেদনা বিধুর এক পরিবেশ বিরাজ করছে গোটা এলাকাতে।
চৌগাছার থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ

মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার

অব‌শে‌ষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ

ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ