ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে পলিটেকনিক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৯-৪-২০২৪ দুপুর ২:৪৪

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গাজীরহাট-পাঁচপীর এলাকা থেকে শানু(২৫) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২৯ এপ্রিল) সকালে তাঁর লাশটি উদ্ধার করা হয়।

নিহত, শানু উপজেলার গাজীরহাট-পশ্চিমপাড়া গ্রামের তাহের হোসেনের ছেলে এবং ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা এ তথ্য সকালের সময়কে নিশ্চিত করেন। 

স্থানীয়সূত্রে জানা গেছে, সোমবার ২৯ এপ্রিল ভোরে গাজীরহাট-পশ্চিমপাড়া গ্রামের কৃষকরা ধান ক্ষেতে পানি সেচ দিতে এসে পাশের পাঁচপীর কবরস্থানের একটি আমগাছের ডালে শানুর ঝুলন্ত লাশ দেখতে পায়। তাৎক্ষণিক তারা থানায় খবর দেয়। খবর পেয়ে এএসপি সার্কেল রেজাউল হক, ওসি সোহেল রানাসহ পুলিশ ঘটনাস্থলে হাজির হন। পুলিশ ওই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এদিকে, নিহত শানুর চাচাত ভাই সাদ্দাম হোসেন জানান, শানুকে আমরা গতকাল বাড়িতেই দেখেছিলাম তবে রাতে সে বাড়িতে ফিরেছিল কিনা তা জানিনা। স্থানীয় কেউ কেউ শানুর মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে মন্তব্য করেন। 

এ বিষয়ে ওসি আরো বলেন, এ ব্যাপারে এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায় নি। লাশ পোস্ট মর্টেমের জন্য পাঠানো হচ্ছে। রিপোর্ট পেলে এ মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির