ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বাঞ্ছারামপুরে প্রধানমন্ত্রীর উপহার পেল ৩৯৭ অসচ্ছল পরিবার


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৮-৮-২০২১ বিকাল ৫:১৪
করোনায় কর্মহীন ‍এবং খাদ্য সংকটে থাকা দুস্থ ও অসহায় ৩৯৭টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ ‍আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সাংসদ ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপির নির্দেশে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শমসাদ বেগম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মাঝে ছিল- ১০ কেজি চাল, ১ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ৩ কেজি আলু, ১লিটার তেল এবং ১ কেজি পেঁয়াজ। 
 
এ সময় উপস্থিত ছিলেন- বাঞ্ছারামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মণ্ডল, উপজেলা শিক্ষা অফিসার মো. নৌশাদ মাহমুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী মো. রাসেল আহমেদ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউনিয়ন পরিষদের সচিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মণ্ডলের সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শমসাদ বেগম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু  যেভাবে আপামর মানুষের জন্য চিন্তা করতেন, ঠিক তেমনিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল জনগণের জন্য চিন্তা করেন। এ সময় তিনি করোনায় ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে এরকম সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু