৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ঠাকুরগাঁওয়ের কমিশনার রাশেদা সুলতানার মতবিনিময়
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলার প্রতিদ্বন্দি প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: তানজীর আহম্মদ, পদাতিক, ঠাকুরগাঁও জেলা আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মো: মিনহাজ আরেফিন, জেলা নির্বাচন অফিসার মো: মঞ্জুরুল হাসান প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দি প্রার্থীগণ বক্তব্য দেন।
ভোট প্রসঙ্গে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, এই প্রথম আমরা আপনাদের কাছে এসেছি। উদ্দেশ্য একটাই, কারণ একটাই, আমরা সবাই জানি দেশের জন্য নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপুর্ন জিনিস। সাধারণ জনগন তাদের ভোটের মাধ্যমে নেতৃত্ব প্রদান করবেন। আর যাদের জনগণ নির্বাচিত করে আনবেন, তাদের ভোটের মাধ্যমে, ভোট দিয়ে এ স্থানগুলোতে আনবেন। তারাই জনগনের পক্ষে দেশের এ জায়গাগুলোতে কাজ করবেন। সেই কাজটিই কিন্তু গণতন্ত্রের মূল ভিত্তি এবং এটি নির্বাচনের মাধ্যমে হলে ভাল, না হলে গণতন্ত্র চর্চা থাকে না, এটার যে সৌন্দর্য্য সেটি নষ্ট হয়ে যায়।
এমএসএম / এমএসএম
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক