খালিয়াজুরীতে ইউ,পি সদস্যসহ জুয়ারী গ্রেফতার ৮
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে জুয়ার আসর থেকে জুয়ার সামগ্রী ও বর্তমান ইউ,পি সদস্য জাকির হোসেনসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) খোকন কুমার সাহা।
আটককৃত ব্যক্তিরা হল- কুতুবপুর গ্রামের মোঃ ধন মিয়ার ছেলে মোঃ মজিবুর মিয়া,(৩৭),মোঃ ইদ্রিস মিয়ার ছেলে নবী আলম(৩০), মৃত নজব আলীর ছেলে রহিম মিয়া(৪৮), শিবপুর গ্রামের মৃত রাসজয় দাসের ছেলে সুবাস সরকার(৪৮), নাজিরপুর গ্রামের প্রকাশ চন্দ্র সরকারের ছেলে লিটন সরকার(৩৫), মুসলিমপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে লাল মিয়া(৫২), কুতুবপুর গ্রামের রাসকুমার দাসের ছেলে সমর দাস(৩০),শের আলীর ছেলে বর্তমান কৃষ্ণপুর ইউনিয়নের সদস্য জাকির হোসেন (৩৭)।
২৯ এপ্রিল ( সোমবার) রাতে ওয়ারেন্ট তালিম,জুয়া ও মাদক বিরোধী অভিযানে কৃষ্ণপুরে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে উপ- পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম ও সুলতান আহম্মদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মজিবুর রহমানের টিনের চালা ঘরে খেলা চলাকালীন রাত তিনটায় জুয়ার সামগ্রী নগদ ৫ হাজার একশত চল্লিশ টাকাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন কুমার সাহা বলেন নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান ইউ,পি সদস্য জাকির হোসেন, মজিবুর রহমানসহ আরও কয়েকজনের নামে প্রায় তিন মাস আগেও জুয়ার মামলায় আটক করে জেল হাজতে পাঠানো হয়েছিল।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী