ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

তীব্র দাবদাহের কারণে খানসামায় শিক্ষার্থীদের জন্য চালু হলো ‘পানি ঘণ্টা’


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২৯-৪-২০২৪ বিকাল ৬:১

দেশজুড়ে চলমান দাবদাহের মধ্যে রবিবার (২৮ এপ্রিল) সকল শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা হয়েছে। ক্লাসে এসে চলমান দাবদাহে শিক্ষার্থীরা পানি পান করতে ভুলে যেতে পারে; এতে তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এমন বাস্তবতায় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দিনাজপুরের খানসামায় শিক্ষার্থীদের পানি পান নিশ্চিত করতে ঘণ্টা বাজিয়ে বিরতি দেওয়ার নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন। যা স্কুলগুলোতে ‘পানি ঘণ্টা’ নামে পরিচিতি পেয়েছে। 

সোমবার (২৯ এপ্রিল) স্কুল খোলার পরের দিন এক এই নির্দেশনা দেন তিনি। নির্দেশনা দেয়ার পরই সোমবার থেকেই এ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি ক্লাস শেষ হওয়ার পর পানি পানের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা, যে কারণে তাদের বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে বিদ্যালয় খোলার দ্বিতীয় দিনে। উপজেলার বিভিন্ন এলাকার স্কুল ও মাদরাসায় খোঁজ নিয়ে পানি ঘণ্টা কার্যকরের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।  

স্কুলে পানি পেয়ে শিক্ষার্থীরা বলেন, তীব্র গরমে শ্রেণি কক্ষে বসা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু স্যারেরা প্রতি ঘণ্টা পর পর আমাদের পানি খাওয়ার সুযোগ দিয়েছেন। এতে আমরা কিছুটা স্বস্তি পেয়েছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন বলেন, ‘সারাদেশের উপর দিয়ে প্রবাহমান তীব্র তাপদাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চলাকালীন প্রতি ঘণ্টায় একটি বিশেষ ঘণ্টাধ্বনি নিশ্চিত করতে হবে, যা ‘পানির ঘণ্টাধ্বনি’ নামে অভিহিত হবে। 

এ সময় সকল শিক্ষার্থী স্বাস্থ্যঝুঁকি এড়াতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করবে।

তীব্র তাপদাহে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা যেন অবনতি না হয় সেজন্য এ ব্যবস্থা। এতে শিক্ষার্থীরা ফুরফুরে মেজাজে থাকে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশনা দেয়া হয়েছে। এটা অব্যাহত থাকবে যতদিন তাপদাহ থাকবে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন