ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

বিনা প্রতিদ্বন্দীতায় ২য় বার উপজেলা চেয়ারম্যান, অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষনার


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৩০-৪-২০২৪ দুপুর ১২:৩৭

সাভার উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই প্রতিদ্বন্দী একমাত্র প্রার্থীর প্রার্থতা প্রত্যাহারের কারনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বাধা না থাকায় মন্জুরুল আলম রাজীব আবারও উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব নেবার পথে নিশ্চিত হলেন। উক্ত পদে
দুইজন মনোনয়নপত্র জমা দিলেও একজন প্রত্যাহার করে নিয়েছেন। এতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে পাঁচজনসহ মোট ১১ জন মনোনয়ন জমা দিয়েছেন। ২১ এপ্রিল রবিবার বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে তারা এ মনোনয়ন দাখিল করেন।
জানা গেছে, সাবেক ছাত্রনেতা মঞ্জুরুল আলম রাজীব এককভাবে মাঠে থাকলেও শিমুলিয়া ইউনিয়নের গাজীবাড়ি গ্রামের নূরু পীরের ছেলে তরিকত ফেডারেশনের সৈয়্যদ মাহাদী হাসান বুলবুল হঠাৎ করে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন জনগনের সাড়া না পেয়ে এক পর্যায় ২৮ এপ্রিল রবিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তার সড়ে দাঁড়ানোর খবরে রাজীব শিবিরে উল্লাস দেখা দিয়েছে। এমন খবরে রাজীব সমর্থকদের উঠান বৈঠক, গণসংযোগ, কেন্দ্র কমিটি গঠন ও পোলিং এজেন্ট প্রশিক্ষণ দেওয়াসহ নির্বাচন কেন্দ্রীক সব তৎপরতার ইতি ঘটেছে। তারা তাকিয়ে আছেন নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। তবে ভোট জমবে পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদে। এদিকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়ে মাঠে থাকা চারজন হলেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন, ঢাকা জেলা উত্তর কৃষকলীগের সদস্য সচিব আহসান হাবীব, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোশাররফ খান ও ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি সাইদুল ইসলাম। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়া পাঁচজন হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন আক্তার সুমী, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য নাদিয়া নূর তনু, ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের সহ-সভাপতি মনিকা হাসান ও ডা. ফরিদা হক। প্রার্থীতা পেতে আইনী লড়াইয়ে আছেন তৃতীয় লিঙ্গের মিষ্টি চৌধুরী। সাভার উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে অনলাইনে প্রার্থীদের মনোনয়ন পেয়েছি।
উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ঢাকা জেলার সাভার উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক