চৌগাছায় হারভেস্টারে ধান কাটার উদ্বোধন
যশোরের চৌগাছায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীতে কম্বাইন হারবেস্টারের মাধ্যমে ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সিংহঝুলী ইউনিয়নের মশিউরনগর মাঠে এই উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক দীপক কুমার রায়। এ সময় তিনি বলেন বৈশ্বিক সমস্যা মোকাবেলা করতে কৃষি যন্ত্রপাতির কোন বিকল্প নেই। তিনি বলেন আমাদের সময়ের দাম আছে। তাই যুগের সাথে এগিয়ে যেতে কম্বাইন হারবেস্টার মেশিন দিয়ে কৃষি কাজ করতে হবে। এই মেশিন দিয়ে স্বল্প খরচে ঘন্টায় ১ একর জমির ধান কাটা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা করেন উপ-পরিচালক ড. সুশান্ত কুমার তরফদার। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা শামীম হুসাইন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেহেনা খাতুন, তাপস কুমার, নাজমুল হুসাইন ও আজমির হোসেন, কৃষক সোহেল রানা, মানিক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান।
অনুষ্ঠানের আগে প্রধান অতিথি কম্বাইন হারবেস্টারের মাধ্যমে ধান কর্তনের উদ্বোধন করেন। এছাড়া সমলয় বøকের বিভিন্ন অংশের ধান পরিদর্শন করেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা