ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

চৌগাছার নয়ন মালায়েশিয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৩০-৪-২০২৪ দুপুর ২:০

যশোরের চৌগাছার নয়ন কুমার বিশ্বাস নামের এক যুবক (২০) সুদুর মালায়েশিয়ায় আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সে উপজেলার দিঘলসিংহ গ্রামের হিন্দুপাড়া মহল্লার পিতা শ্যামল কুমার ও মা ঝর্ণা রানীর একমাত্র ছেলে। ২৯ এপ্রিল সোমবার মালায়েশিয়া সময় সকাল ১০ টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার মরাদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
নিহতের পিতা শ্যামল কুমার বিশ্বাস জানান, প্রায় ১৭ মাস আগে এনজিও থেকে ঋণ নিয়ে ৫ লাখ টাকা খরচ করে ছেলেকে মালায়েশিয়ায় পাঠায়। বিদেশ যাওয়ার পর একটি কৃষি খামারে কাজ পাই বেতন ছিল সন্তোষজনক। বিদেশ যাওয়ার পর হতে বেশ কিছু দেনা পরিশোধও করে। নিয়মিত মোবাইলে ভিডিও কল দিয়ে আমার ও তার মায়ের সাথে কথাও বলতো। ধীরে ধীরে যখন সংসারে সুখ ফিরে আসতে শুরু করেছে ঠিক সেই সময়ে আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেল। কেনইবা সে আত্মহত্যার পথ বেঁছে নিলো আমরা কিছুই বলতে পারছি না। 
তিনি জানান, মালায়েশিয়ার রাজধানীর পাশেই পেনাং রাজ্যে তার ছেলে নয়ন থাকতো। নয়নের সাথে আমাদের বেশ কিছু পরিচিত আত্মীয় স্বজনও আছে। তাদের বরাত দিয়ে পিতা শ্যামল কুমার আরও বলেন, সোমবার দুপুরে তার সহকর্মীরা ফার্মের অদুরে একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি দেখতে পাই। সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে তারা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়, পরবর্তীতে দুতাবাসের মাধ্যমে মরাদেহ দেশের পাঠানোর প্রক্রিয়া শুরু করেন। কি কারনে সে আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারছেন না।
নিহতের খালাতো বোন অঞ্জনা বিশ্বাস বলেন, আমার খালার ওই একমাত্র ছেলে, তার আর কোন ছেলে মেয়ে নেই। যার কারনে ছেলের মৃত্যু সে কোন ভাবেই মেনে নিতে পারছেনা।

এমএসএম / এমএসএম

ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই

উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা

বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও

তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম

এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক

উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,

তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে ডিউটি ডক্টর ও প্রফেশনাল নার্স না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।