তীব্র তাপদাহে জবিতে চারদিন সশরীরে ক্লাস,মঙ্গলবার অনলাইনে
দেশজুড়ে চলা তীব্র তাপপ্রবাহের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে চারদিন সশরীরে ক্লাস ও প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জবি প্রশাসন।
মঙ্গলবার (৩০ এপ্রিল)দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড.মো: আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,দেশে চলমান তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষার সময়সূচী পুনঃনির্ধারণের বিষয়ে মঙ্গলবার বেলা ১১টা ৩০টায় উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম,পিএইচডি'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ৫ মে হতে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস ও পরীক্ষা চলবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৭ মে হতে সপ্তাহের প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস চলবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে তীব্র তাপদাহে স্বাস্থ্য ঝুকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
Link Copied