রাজশাহীতে র্যাবের জালে ৩৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
রাজশাহী মহানগরীতে ৩৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতারকৃতর নাম আব্দুর রশিদ (৫০)। সে দামকুড়া থানাধীন জোতরাবন এলাকার রুস্তম আলীর ছেলে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে জোতরাবন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার নিজ বাড়ি থেকে ৩৯ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব।
র্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি,মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে,রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন জোতরাবনপুর এলাকায় মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ তার নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
বিষয়টি জানামাত্রই তার বসতবাড়ীর চতুর্দিক ঘেরাও করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে একজনকে আটক করা হলেও অপর একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে,তার বসতবাড়ীর ভিতরে লুকায়িত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা আছে। পরে তার দেয়া তথ্যে উক্ত গাঁজা উদ্ধার করে র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামী এবং পলাতক আসামী তারা পরস্পর বাবা-ছেলে।দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে এবং রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।
এ ঘটনায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ