ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

দিনাজপুরে নিউট্রিশন ক্লাবের সদস্যদের ফারমার্স হাব পরিদর্শন


মাসুদ রেজা হাই, দিনাজপুর photo মাসুদ রেজা হাই, দিনাজপুর
প্রকাশিত: ৩০-৪-২০২৪ বিকাল ৫:১৬

"সুখাদ্যেগড়ি, সুস্বাস্থ্যের আগামী" পুষ্টিসমৃদ্ধ শহর গড়ার লক্ষ্যে সিনজেন্টা ফাউন্ডেশন ফর সাস্টেইনেবেল এগ্রিকালচার বাংলাদেশ এর সহযোগিতায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নে নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস (নাইস) প্রজেক্টের দিনাজপুর বিরল গিরিধরপুর ফারমার্স হাব পরিদর্শন করেন নিউট্রশন ক্লাবের সদস্যগণ। গত মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনব্যাপী প্রকল্পে খাদ্য উৎপাদন থেকে শুরু করে খাদ্য আহার পর্যন্ত প্রতিটা ধাপ নিয়ে একে একে কাজ করে যাচ্ছে একটি সু-নির্দৃষ্ট সাপ্লাইচেইনের মাধ্যমে যা পরিদর্শনের জন্য প্রকল্পের নিউট্রশন ক্লাবের মেন্টর, শিক্ষকবৃন্দ ও সদস্যদের নিয়ে এই পরিদর্শন আয়োজন করা হয়। বিরল গিরিধরপুর ফারমার্স হাবের মালিক মো: শাহীনুর ইসলাম এবং নিউট্রিশন ক্লাবের সদস্যদের হাবের আওতায় নিরাপদ উপায়ে উৎপাদিত ফসলের মাঠ পরিদর্শন করেন এছাড়াও তারা চারা ও নিরাপদ উপায়ে পণ্য সরবরাহ ব্যপারে জানতে পারেন। এদিকে দিনাজপুর পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অফিস প্রাঙ্গণের ২৫ ধরণের উৎপাদিত ফসল দিয়ে তৈরি করা পুষ্টি বাগান নিউট্রশন ক্লাবের মেন্টর, শিক্ষকবৃন্দ ও সদস্যরা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: শেখ জিন্নাহ আল মামুন, সিনজেনটা ফাউন্ডেশন বাংলাদেশের নাইস প্রকল্পের ফিল্ড কোর্ডিনেটর মো: বদরুল আলম, ইএসডিও-নাইস প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রত্যয় চ্যাটাজি, ফিন্যান্স এন্ড এডমিন অফিসার মোঃ হোসেন আলী সাগর, নাইস প্রজেক্টের প্রজেক্ট অফিসার সুবর্না ইসলাম, মোঃ আব্দুল্লাহিল বারী ও মোঃ ইসমাইল হোসেনসহ প্রকল্পের সকল উন্নয়নকর্মীবৃন্দ।  উল্লেখ যে নাইস প্রজেক্টের দিনাজপুরে ২০টি স্কুলের প্রতিটি স্কুলের ২০জন শিক্ষার্থী ও শিক্ষক নিয়ে কমিটি গঠন করে একটি নিউট্রিশন ক্লাব ও একটি গার্ডেন তৈরি করেছেন।  

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক