ঢাকা জেলা প্রশাসন উদ্ধার করেছে ৮০ কোটি টাকার খাসজমি
ঢাকা জেলা প্রশাসনের অভিযানে বাউনিয়া মৌজায় ৮০ কোটি টাকার খাস জমি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।
ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শিবলী সাদিক এর সার্বিক তত্ত্বাবধানে ৩০ এপ্রিল মঙ্গলবার ঢাকা মহানগরের মিরপুর রাজস্ব সার্কেল এর আওতাধীন বাউনিয়া মৌজায় সরকারি খাস জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন মিরপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।
এ অভিযানের সময় জি-১৭ নামক প্রতিষ্ঠান এর দখলে থাকা বাউনিয়া মৌজার সিটি ১ নং খতিয়ানের সিটি ২৩০২৭ দাগের ৮১ শতাংশ ভূমি উদ্ধার করা হয়। উত্তরা ১৭ নং সেক্টর সংলগ্ন উদ্ধারকৃত সরকারি এ সম্পত্তির মূল্য প্রায় ৮০ কোটি টাকা।
এ খাসজমি উদ্ধার করে সীমানা চিহ্নিত করে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। উদ্ধারকাজ পরিচালনাকালে মিরপুর রাজস্ব সার্কেলের কানুনগো, সার্ভেয়ার এবং বাউনিয়া ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।
খাসজমি উদ্ধারে জেলা প্রশাসন, ঢাকা এর পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এ জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হবে।
এমএসএম / এমএসএম
রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
তারাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বামীকে সভাপতি করার অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু
টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
বোদায় ভেটেরানস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বেনাপোল বন্দরে পণ্য পাচার ঘটনায় দুই শেড ইনচার্জ বদলী
ভূমি সেবায় দৃষ্টান্ত কাপাসিয়ার এসিল্যান্ড নাহিদুল হক
নেত্রকোণার মদনে ২০ কেজি গাঁজা উদ্ধার-২ নারীসহ ৩জন গ্রেপ্তার
রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন
কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার
জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা