ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মে দিবসে পাবনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১-৫-২০২৪ দুপুর ১১:৩৯

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার উদ্যােগে বিশাল র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। র‍্যালিতে দর্জি, হোসিয়ারি, ওয়ার্কশপ, ডেইরি, পোল্ট্রি, তাঁত, রিকশা-ভ্যান, সেলুন, কুলি, ফার্নিচার, ইটভাটা ও মৎস্য শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা অংশগ্রহণ করেন।
বুধবার (১ মে) সকাল ৯টার দিকে পাবনা শহরের এআর কর্ণার’র সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড হয়ে জজকোর্ট মোড়, পৌরসভা হয়ে দিলালপুর, চারতলা মোড় হয়ে বড় বাজারের দৈ বাজার মোড়ে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
পাবনা সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডা. মোঃ মনিরুজ্জামানের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক  রেজাউল করিম।
এছাড়াও সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মিরাজুল ইসলাম, পাবনা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা জসিম উদ্দিনসহ জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন ট্রেড ইউনিয়নের  নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন। 

এমএসএম / এমএসএম

নবীনগরে থানা ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার

‎ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত-১ :আহত পাঁচ

শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক

শিক্ষার মান ও উপস্থিতি বাড়াতে ভূঞাপুরে অভিভাবক সমাবেশ

হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ)-এর সাথে সুন্নি সাইবার ফোর্সের সৌজন্য সাক্ষাৎ

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকারঃ আইনমন্ত্রী

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন বাঁচতে চায়

বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল পুড়ালো বিপদগামী যুবক

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা চক্ষু সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভযান শুরু

গেটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ