তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের নিয়ে মাঠ দিবস ও আলোচনা সভা
"কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরে মানিকগঞ্জের সাটুরিয়ায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে বুধবার সকালে উপজেলার ধানকোড়া ইউনিয়নের কাজীপাড়া কৈট্রা এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার বীজপ্রত্যয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুস ছালাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বীজপ্রত্যয়ন কর্মকর্তা আব্দুস ছালাম, তেল জাতীয় ফসলের আবাদ ও সরিষার ফলন বৃদ্ধির জন্য বিভিন্ন কলাকৌশল নিয়ে কৃষকদের সাথে আলোচনা করেন।
সভায় ধানকোড়া ইউনিয়নের কৈট্রা ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ,ও নাজমুল কামালসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও দুই শতাধিক কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied