ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মানুষের ভালোবাসায় ভোট যুদ্ধে এগিয়ে চেয়ারম্যান প্রার্থী রাজিব তালুকদার


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১-৫-২০২৪ বিকাল ৭:৩২
বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ ভোটারদের প্রায় সবার মধ্যেই তার সম্বন্ধে ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে। তিনি সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে নৈাকার পক্ষে কাজ করেছেন এবং ১৪ ইউনিয়ন ও পৌরসভার হাজার হাজার মানুষকে শীতের পোশাক,কম্বল ও গেঞ্জি বিতরণ করেছেন। 
ঢাকায় তারা গার্মেন্টস শিল্পের মাধ্যমে এ দেশের লাখো মানুষকে বেকারত্ব মুক্ত করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তারই ধারাবাহিকতায় তিনি এবার বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে বাকেরগঞ্জের হাজারোও বেকার নারী-পুরুষের জন্য গার্মেন্টস তৈরির প্রত্যয় ব্যক্ত করেছেন। ইতিমধ্যে তার ভালো ব্যবহার ও গরীব,অসহায় ও বেকারদের জন্য ইতিবাচক চিন্তাভাবনা দেখে সাধারণ ভোটারদের মধ্যে তার ব্যাপক প্রশংসা ও জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। কাপ-পিরিচ মার্কার প্রার্থী রাজিব আহমেদ তালুকদারের সাথে কথা বলে জানা যায় , আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন এবং আমি বাকেরগঞ্জের সন্তান হিসেবে বাকেরগঞ্জ উপজেলার মানুষের জন্য ভালো কিছু করতে চাই।
 
 তিনি আরো বলেন আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি রাজনীতিতে না আসলেও আমি ভালোভাবে জীবনযাপন করতে পারতাম কিন্তু অবহেলিত বাকেরগঞ্জ উপজেলাবাসীর জন্য আমার কিছু করা দরকার এই চিন্তাভাবনা থেকেই কেন্দ্রীয় যুবলীগ নেতা ও হাজারো কোটি টাকার ব্যবসা থাকা সত্বেও বাকেরগঞ্জ মানুষের জন্য কিছু করা দরকার এই দায়বদ্ধতা থেকেই তাদের পাশে থেকে বাকী জীবন কাটাতে চাই। 
 
বাকেরগঞ্জ উপজেলা বাসী যদি আমাকে যোগ্য মনে করে তাহলে আগামী ৮ ই মে বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে কাপ-পিরিচ মার্কায়  নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিবেন। তিনি আরো বলেন রাজনীতি করে আমার নিজের ব্যক্তিগত কোনও চাওয়া -পাওয়া নেই আমি অবহেলিত বাকেরগঞ্জের উন্নয়ন ও বেকার নারী-পুরুষদের কর্মসংস্থানের মূল লক্ষ্য নিয়েই বাকেরগঞ্জের রাজনীতিতে এসেছি। বাকেরগঞ্জে হিন্দু- মুসলমান সবাই একসাথে মিলেমিশে বাকেরগঞ্জ উপজেলাকে  শান্তি এবং সমৃদ্ধির উপজেলা হিসেবে সারা বাংলার মানুষ চিনে সেইরকম পরিবেশ তৈরি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।  
 
বাকেরগঞ্জবাসীর সেবা করে যেন বাকিটা জীবন তাদের সুখ-দুঃখের সঙ্গী হতে পারেন এইজন্য বাকেরগঞ্জের আপামর জনতার কাছে তাকে একটিবার নির্বাচিত করে তাদের পাশে থাকার যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সেটা বাকেরগঞ্জের জনগনই পূরণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তারই ধারাবাহিকতায় ১৪ টি  ইউনিয়নের যুবক-যুবতী,বয়স্ক নারী -পুরুষ থেকে শুরু করে সকলের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন