ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ১-৫-২০২৪ বিকাল ৭:৪৪

যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীর কুয়াকাটায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে নয়টায় একটি বর্নাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কুয়াকাটা-ঢাকা মহাসড়ক ও রাখাইন পল্লী রোড সহ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা ও দোয়া মোনাজাত  অনুষ্ঠিত হয়। 

কুয়াকাটা পৌর শ্রমিকলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার। শ্রমিকলীগ সভাপতি শাহীন ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু অনন্ত মুখার্জি,৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশাররফ আকন,৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস মৃধা, জালাল উদ্দীন ডিগ্রি কলেজের প্রভাষক মো: জব্বার বিশ্বাস,শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ছগির মোল্লা,ইজি বাইক সভাপতি শহিদুল গাজী,শ্রমিক নেতা
বেল্লাল হাওলাদার প্রমুখ। শোভাযাত্রা ও আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশত শ্রমিক অংশগ্রহণ করে। আলোচনা শেষে দোয়া মোনাজাত করা হয়।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬