ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে অনুমোদনহীন সাবান তৈরি কারখানায় ৩ লক্ষ টাকা জরিমানা


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ১-৫-২০২৪ বিকাল ৭:৪৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএসটিআই এর অনুমোদনহীন সবান তৈরী করার দায়ে একটি প্রতিষ্ঠানকে তিন লক্ষ  জরিমানা করা হয়েছে। 

 মঙ্গলবার দুপুর ১১টার সময়  উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর এলাকায়  রয়েল সুপ এন্ড কেমিক্যাল এর কারখানায় বিএসটিআই এর অনুমোদন ও পরিবেশ ছাড়পত্র না নিয়ে আবাসিক এলাকায় বিষাক্ত কেমিক্যাল দিয়ে সবান তৈরী করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই।উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান।

২০১৮সালের আইন  অনুযায়ী প্রতিষ্ঠানটিকে  তিন লক্ষ টাকা জরিমানা করা হয়।এসময় উক্ত প্রতিষ্ঠানের তত্বাবদায়ক  কাঞ্চন দাস (৪০) কে আটক করে পুলিশ হেফাজতে দেয়া হয়। তিনি  চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার বৈলতলী এলাকার বিধান দাস এর পুত্র ।

অভিযানে কারখানা  থেকে প্যাকেটজাত ও ছড়ানো ছিটানো ১০ হাজার বল সাবান এবং   মেয়াদোত্তীর্ণ ৫০ ড্রাম বিষাক্ত কেমিক্যাল উদ্ধার করা হয়। এসময় অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিএই কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও সীতাকুণ্ড মডেল থানার একটি টিম। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান বলেন, সীতাকুণ্ডের ইমামনগর এলাকায় অনুমোদনহীন সবান তৈরী করার দায়ে রয়েল সুপ এন্ড কেমিক্যাল নামক একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়। সাথে উক্ত প্রতিষ্ঠানের তত্বাবদায়ককে আটক করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের হেফাজতে দেওয়া  হয়েছে, যদি প্রতিষ্ঠান কর্তৃক জরিমানা পরিশোধ করা না হলে আটক তত্বাবদায়ককে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হবে

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন