ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

চাটখিলের উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ২-৫-২০২৪ দুপুর ১২:৩৭

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে ভোট গ্রগন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। দ্বিতীয় ধাপে  নোয়াখালী তিনটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হল চাটখিল সোনাইমুড়ি ও সেনবাগ। এ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করা হয়েছে।  ২ মে বৃহস্পতিবার বেলা ১১ টায় রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আরা,নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতিক বরাদ্দ করেন। 

চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বর্তমানে ৩ জন প্রার্থী থাকলে ও মূল  প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী রয়েছেন ২ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর  কবির, তিনি পেয়েছেন দোয়াত কলম প্রতিক। সাবেক ছাত্রলীগের  কেন্দ্রীয় নেতা জেডএম আজাদ খান, তিনি পেয়েছেন আনারস প্রতিক।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম আল তাহের ইভু,তার প্রতিক উড়োজাহাজ। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি সাবেক সভাপতি শামসুল আলম তার প্রতিক চশমা এবং নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও চাটখিল উপজেলা  আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আহসান হাবীব সমীর তার প্রতীক তালা চাবি। 

 সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন বর্তমান উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান রোজী শাহীন, তিনি পেয়েছেন কলস প্রতিক ও শামীমা আক্তার মেরী পেয়েছেন ফুটবল প্রতিক।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর