ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় আবাসন প্রকল্পের ঘরে ৭ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২-৫-২০২৪ দুপুর ২:৭

খুলনার পাইকগাছায় আবাসন প্রকল্পের ঘরে একা পেয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার হরিঢালী ইউপির রহিমপুর আবাসন প্রকল্পের ঘরে। ধর্ষনের ঘটনায় নানী আরিফা বেগম বাদী হয়ে ১লা মে একটি মামলা দায়ের করেন। মামলা নং ০১। ধর্ষনের ঘটনায় গ্রেফতার মাহবুবুর রহমান মোড়ল(২১) উপজেলার হরিঢালী ইউপির উলুডাঙ্গা গ্ৰামের মফেল মোড়লের পুএ।

পুলিশ, এলাকাবাসী ও মামলার বাদী আরিফা বেগম জানান, গরীব মানুষ, তাই সরকার রহিমপুর আবাসন প্রকল্পে একটি ঘর দিয়েছে। আমি রবিবার (২৮ এপ্রিল) বিকাল ৫ টার দিকে আমার সপ্তম শ্রেণীতে পড়ুয়া নাতনিকে আবাসনের ঘরে একা  রেখে খাবার পানি আনতে যাই। এ সময় উলুডাঙ্গা এলাকার জনৈক মফেল মোড়লের পুত্র মাহাবুবুর রহমান আমার নাতনিকে একা পেয়ে ঘরের ভিতরে প্রবেশ করে ধর্ষণ করে। পানি নিয়ে বাড়িতে এলে নাতনি ধর্ষনের ঘটনার বিস্তারিত জানালে, সাথে সাথে আমার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার সন্ধ্যায় পাইকগাছা থানা পুলিশকে বিষয়টি অবগত করি। ওই রাতেই পুলিশ মাহবুরকে গ্রেপ্তার করে। সর্বশেষ এ ঘটনায় পাইকগাছা থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। মামলা নং-০১, তারিখ- ০১/০৫/২০২৪। এব্যাপারে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ও হরিঢালী ক্যাম্প পুলিশের ইনচার্জ সঞ্জিত কুমার বিশ্বাস বলেন, মামলার সূত্র ধরে ধর্ষক মাহবুরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে ঐ ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান