ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২-৫-২০২৪ দুপুর ৩:১৩

ঢাকার ধামরাইয়ে খাদ্য নিরাপত্তা, খাদ্য স্বাস্থ্যবিধি, রক্তস্বল্পতা এবং অপুষ্টি এবং স্বাস্থ্যকর বার্ধক্য (Awareness Campaign on Food Safty, Food Hygiene, Anaemia & Malnutrition and Healthy aging) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০২মে) সকাল ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের "একাত্তর" কনফারেন্স হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা'র সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসে কর্মরত সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজালাল মোহন, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ আকিব হোসাইন, মেডিকেল অফিসার (আইসিটি) ডা. শাওন বড়ুয়া, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহানা পারভীন।

সভায় বক্তারা খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করণে সকল কে সচেতন হওয়ার এবং খাদ্য স্বাস্থ্যবিধি মেনে চলা সহ রক্তস্বল্পতা এবং অপুষ্টি স্বাস্থ্যকর বার্ধক্য বিষয়ক এর গুরুত্বরোপ করা হয়। এছাড়াও শিশুদের  সুষম খাদ্যাভ্যাস গঠন ও ক্ষতিকর খাদ্য পরিহারের উপর গুরুত্ব আরোপ করেন এবং স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্য সচেতনতা বৃদ্ধি মূলক কার্যক্রম করে স্বাস্থ্য সম্মত খাবার গ্রহনের পরামর্শ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক জুলেখা বেগম, কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ হোসেনসহ উপজেলার ৪৮ টি কমিউনিটি ক্লিনিকের সকল সিএইচসিপি ও সাংবাদিকবৃন্দ।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড