সাঁথিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী থেকে সরে দাড়ালেন উপজেলা আ'লীগের সভাপতি
আসন্ন ৮মে প্রথম ধাপে অনুষ্ঠিতব্য পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী থেকে সরে দাড়ালেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী খান। বৃহস্পতিবার (২মে) বিকেলে সাঁথিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। তাঁর প্রতীক ছিল ঘোড়া মার্কা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে নির্বাচন থেকে সড়ে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন কোন প্রার্থীকে সমর্থন করবেন না। এতদিন যারা আমার সাথে নির্বাচনের জন্য কাজ করেছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। কাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন হবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে এবং যাকে খুশি তাকে ভোট দিবে। এ ব্যাপারে আমার কোন সিদ্ধান্ত নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আ'লীগের সাবেক সহসভাপতি নফিজ উদ্দিন সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাজ্জাদ, প্রার্থীর ভাই আ'লীগ নেতা সরোয়ার হোসেন খান, পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রাকিবুল আলম মাসুম, পৌর ছাত্রলীগের সাবেক সদস্য শোয়ায়েব হোসেন শুভসহ অনেকে।
নির্বাচনের শেষ মুহুর্তে এসে তাঁর প্রার্থীতা থেকে সরে দাড়ানোয় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
উল্লেখ্য, নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইচ চেয়ারম্যান সোহেল রানা খোকন, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে