ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

শেখ হাসিনার সরকার শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করেছে


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২-৫-২০২৪ বিকাল ৫:৯

বঙ্গবন্ধু যেমন কৃষক শ্রমিকের অধিকার নিশ্চিত করার জন্য আজীবন মনে প্রাণে কাজ করেছেন তেমনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা শ্রমিকদের অধিকার নিশ্চিত  সুরক্ষা দিতে সক্ষম হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দক্ষতা ও মেধা দিয়ে কৃষিতে উন্নয়ন ও শ্রমিকদের শ্রমের বিনিময়ে দেশের শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশকে স্বনির্ভর করার পথে এগিয়ে নিচ্ছে। শ্রমিকদের এই ধারা বজায় রাখতে পারলে বাংলাদেশ আগামীতে বিশ্বের দরবারে উন্নয়নে দৃষ্টান্ত সৃষ্টি করতে পারবে বলে দেশের মানুষ মনে প্রাণে বিশ্বাস করেন। শ্রমিকদের শ্রমের ন্যায্য অধিকার আদায়ের  ঐতিহাসিক দিন হলো মহান মে দিবস এই দিবসকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর ১৯৭৩ সালে স্বীকৃতি দিয়েছেন বলেই আজ শ্রমিকরা মাথা উঁচু করে তাদের অধিকারের কথা বলতে পাচ্ছেন। 
মঙ্গলবার (১ মে) বিকেলে চেরাগি পাহাড়স্থ সংগঠনের কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের আহবায়ক ও উন্নয়ন সংগঠক মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক ছৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক মিলনের পরিচালনায় অনুষ্ঠিত মহান মে দিবসের আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন।
 কোরান তেলোয়াতের মাধ্যমে সভা শুরু করে  ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে যেসব শ্রমিকরা তাদের ন্যার্য দাবীতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে যাঁরা প্রাণ হারিয়েছিলো সেই সব বীর শ্রমিকদের আত্মার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সভার শ্রমিকআন্দোলনের উপর আলোচনায় অংশ নেন চট্রল বন্ধু বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর আস্থাভাজন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের নেতা এস এম  জামাল উদ্দিনের ছেলে এস এম  ফরহাদ আলী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে সহসভাপতি ইঞ্জিনিয়ার জাভেদ আবছার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শেখ নজরুল ইসলাম, বঙ্গবন্ধু সৈনিক লীগের চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফোরকান, মোঃ শাহা আলম সিকদার, আবছারুল হক, স ম জিয়াউর রহমান, রাজিব দত্ত, ইঞ্জিনিয়ার এমরান, পংকজ কুমার রাহুল, শিউলি আকতার, মোহাম্মদ জসিম,  বায়েজীদ, আনিস খোক, আসিফ প্রমূখ।
এই মহান মে দিবসে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ঘাতকের হাতে নিহত পরিবারের সকলকে এবং ৭১ সালে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধােরকে স্মরণ করা হয়। বিশেষ করে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির উদ্যোগে আগামী ২৫ শে মে মহানগর সম্মেলন সফল করার জন্য সাংগঠনিক তৎপতা বৃদ্ধি করার আহবান জানান আহবায়ক মো. কামাল উদ্দিন। 

এমএসএম / এমএসএম

সবজিতে স্বস্তি, ডিমে অস্বস্তি

আর কোন প্রতিষ্ঠান বাজার-ঘাট নদীগর্ভে বিলীন হতে দেয়া হবে না-পানি সম্পদ প্রতিমন্ত্রী

কুমিল্লার দাউদকান্দিতে মোহনা টিভির অফিসে লুট

বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ার জেরে ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা

শ্যামনগর বিরোধপূর্ণ জায়গায় ঘর বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত-২

মুঠো ভালোবাসা শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা

মাছ ধরতে গিয়ে নোনাখালে ডুবে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামে রূপালী লইফ ইনসিওরেন্স এর সার্ভিসিং সেল উদ্বোধন

হাটহাজারীতে প্রবীণ শিক্ষক রতন চন্দ্র ব্যানার্জীর শ্রাদ্ধানুষ্ঠান ও অনাথ সেবা

হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবী

নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ড প্রায় ৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই

অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী