ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

প্রতিবন্ধী সুমনের বাড়ীতে হুইল চেয়ার নিয়ে হাজির থানার ওসি ইকবাল বাহার


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২-৫-২০২৪ বিকাল ৫:৩৯

যশোরের চৌগাছার সিংহঝুলী ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী সুমনকে (২৬) অবশেষে একটি হুইল চেয়ার দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় হুইল চেয়ার নিয়ে সুমনের বাড়ীতে উপস্থিত হন থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী।
এ সময় তিনি বলেন সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি প্রতিবন্ধী সুমনের হুইল চেয়ারটি নষ্ট হয়ে গেছে। হুইল চেয়ার বাদেই সে কষ্টে আছে। এমনকি মাটিতে ও ঘরের মেঝেতে বসেই জীবন পার করছিল। সন্তানের পরিচর্যা করতেও কষ্টভোগ করতেন তার বাবা মা। এটি জানার পর উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার কাছে জানালে তিনি তাৎক্ষনিকভাবে একটি হুইল চেয়াররের ব্যবস্থা করেন। আমি ভেবেছি এই রোদের মধ্যে উপজেলা পরিষদ থেকে নিতে আসলে সুমন ও তার বাবা মায়ের বেশ পরিশ্রম হবে। তাই নিজেই চলে এসেছি। হুইল চেয়ারটি বাড়ীতে এসে দিতে পেরে ভালো লাগছে। হুইল চেয়াররের পাশাপাশি নিজের উদ্যোগে তিনি খাদ্য সামগ্রী তুলে দেন ওই পরিবারে। 
হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী সুমনের পিতা ফেরেগুল হোসেন ও মা শেফালী খাতুন বলেন, সুমন জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। কখনো কোলে পিঠে কখনো মাটিতে গড়িয়ে বেড়ে ওঠে। কয়েক বছর আগে একটি হুইল চেয়ার পেয়েছিল। কিন্তু সেটি নষ্ট হয়ে গেছে। হুইল চেয়ার পেয়ে তারা এ সময় থানার ওসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামসুর রহমান টিয়ে, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল প্রমূখ।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ

মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার

অব‌শে‌ষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ

ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ