ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও টাকা ছিনতাই করার অভিযোগ


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২-৫-২০২৪ বিকাল ৫:৪০
যশোরের চৌগাছায় এক ব্যবসায়ী ও ইউপি সদস্যের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর, টাকা ছিনতাই ও দোকান ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১ মে বিকেল সাড়ে ৫ টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফুলসারা ইউনিয়নের ৮নং ওয়র্র্ডের ইউপি সদস্য আবু হানিফ লাল্টু পেশায় একজন ব্যবসায়ী। আফরা মোড়ে তার ’এলকে পোল্ট্রি ফিড’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। ১ মে বিকেলে সাড়ে ৫ টার দিকে আফরা গ্রামের মফিজুর রহমানের ছেলে মঞ্জুরুল ইসলাম, রফি উদ্দিন রুকুর ছেলে সাইদুর রহমান পান্নু, মশিয়ার রহমানের ছেলে আবু সাঈদ মার্কিন ও মোঃ ইমন, আমানত আলীর ছেলে মফিজুর রহমান এবং মফিজুর রহমানের ছেলে মোঃ কাজল তার দোকানে হাজির হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থকে। একপর্যায়ে সাইদুর রহমান পান্নুর হুকুমে উল্লেখিত সন্ত্রাসীরা তার উপর হামলা চালায় মারপিট করে, ভাংচুর করা হয় প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের ক্যাশ ভেঙ্গে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায়। সব মিলিয়ে ক্ষতির পরিমান প্রায় ৩ লাখ টাকা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। ওই দিন সন্ধ্যার পর ভুক্তভোগী চৌগাছা থানায় লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, আসামীরা এলাকায় লাঠিয়াল বাহিনী ও চাঁদাবাজি হিসেবে পরিচিত, তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। 
এ বিষয়ে চৌগাছার থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত চলছে প্রমান পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন কররা হবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ

মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার

অব‌শে‌ষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ

ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ