ত্রান ও দুর্যোগ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে পথচারীদের মাঝে বিনামূল্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ
পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুরে ত্রান ও দুর্যোগ প্রতিমন্ত্রী মো:মহিববুর রহমান এমপি এর পক্ষ থেকে তীব্র তাপদাহে অতিষ্ঠ পথচারীদের মাঝে বিনামূল্যে খাবার স্যালাইন ও খাবার পানি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২ মে) বিকেল ৪ টায় কলাপাড়া ও মহিপুর খাবার স্যালাইন ও পানি বিতরণ করে উপজেলা,পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া একই সময় মহিপুর বন্দরে পথচারী ও অটোভ্যান চালাকদের মাঝে মহিববুর রহমান এমপি এর পক্ষ থেকে বিনামূল্যে খাবার স্যালাইন ও পানি বিতরন করেন মহিপুর থানা সদর ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধার সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার,কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান অমি গাজী,কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুসা।এছাড়া মহিপুরে র কার্যক্রমে উপস্থিত ছিলেন মহিপুর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক ও থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল্লাহ পাটোয়ারী,মহিপুর থানা ছাত্রলীগ নেতা ও মহিপুর সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ খান,সাধারন সম্পাদক রুবেল হাসান,মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হাওলাদার সহ ছাত্রলীগের অন্যতম নেতাকর্মীরা। এসময় কলাপাড়া ও মহিপুরে ৫ হাজার পথচারী ও বিভিন্ন পেশায় কর্মরত ব্যাক্তিবর্গদের মাঝে বিনামূল্যে খাবার স্যালাইন ও পানি বিতরণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
Link Copied