ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও প্রদর্শনী


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২-৫-২০২৪ বিকাল ৫:৪৪

সুনামগঞ্জের শান্তিগঞ্জে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২ মে) সকাল ১০টায় বাংলাদেশ বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও  শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, বিসিএসআইআর এর সাইন্টিফিক অফিসার আমিন হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল হক, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক নিতাই দাস প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল- কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এরআগে দিনব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক প্রদর্শনী মেলার আয়োজন করা হয়। সেমিনারে বিষয় ভিত্তিক আলোচনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট উপস্থাপন করা হয়৷ এরপর প্রদর্শনীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়৷

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত