ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

তীব্র তাপদাহে শ্রমজীবী-পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ আ.লীগ নেতার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৫-২০২৪ দুপুর ২:১২

প্রচণ্ড দাবদাহে পুড়ছে  প্রাণিকুল । রোদের তাপে নাভিশ্বাস জনজীবনে । সাধারণ মানুষের মাঝে কিছুটা প্রশান্তি এনে দিতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন,  হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা এবং এলাকার দানবীর খ্যাত আলহাজ মোঃ কফিল উদ্দিন (সাবেক মেম্বর)  ।  বৃহস্পতিবার ( ২ মে ) বেলা ১১টার দিকে রাজধানীর তুরাগের রুপায়ন সিটির সামনে  বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন  বিতরণ করা হয় । বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রমে অংশ নেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক ও ঢাকা ১৮ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ হাবিব হাসান, তুরাগ থানা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক হাজী মোঃ নুর হোসেন, তুরাগ থানা যুবলীগের আহবায়ক নিত্য চন্দ্র ঘোষ, তুরাগ থানা যুবলীগের যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন নাসিম, তুরাগ থানা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাবিয়া আক্তার,  ৫৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ মোস্তফা মাতাব্বর, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মোঃ আবুল হোসেন ( সাবেক মেম্বর ), ৫৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ তৈয়্যবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবুল হোসেন, আওয়ামীলীগ নেতা সাইদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী- ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ।  উক্ত পানি ও খাবার স্যালাইন বিতরণ কালে সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ হাবিব হাসান  বলেন, এই তীব্র  গরমের মাঝে কর্মক্ষেত্রে যাওয়া-আসায় যারা বের হয়েছেন তাদেরকে আজকে পানি ও খাবার স্যালাইন সরবরাহ করছেন আমাদের আওয়ামীলীগের দুর্দিনের কাণ্ডারি আলহাজ মোঃ কফিল উদ্দিন, তিনি যে কোন দুর্যোগেই অসহায় মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেন । মহান আল্লাহর দরবারে তার জন্য দোয়া করি ।  তীব্র এই গরমে তার দেওয়া  পানি ও স্যালাইন  কিছুটা হলেও মানুষের পিপাসা মেটাবে । তীব্র তাপদাহের মধ্যে বিভিন্ন  পেশার শ্রমজীবী ও পথচারীদের মাঝে এই ধরনের মানবিক কার্যক্রম চালু থাকবে বলেও জানান আলহাজ মোঃ কফিল উদ্দিন ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল