কুয়াকাটায় পথচারীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ
পটুয়াখালীর কুয়াকাটায় ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো:মহিববুর রহমান এমপি'র পক্ষ থেকে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবি মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন বিতরণ করেছে ছাত্রলীগ।
শুক্রবার (৩ মে) বেলা ১১ টায় পৌর শহর অটোভ্যান চালাকদের,পর্যটক সহ, কুয়াকাটা-ঢাকা মহাসড়কে এ খাবার স্যালাইন ও পানি বিতরণ করে কুয়াকাটা পৌর ছাত্রলীগ। প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত পথচারী, পর্যটক ও অটোভ্যান চালাকদের মধ্যে এ খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়। এছাড়াও বৃহস্পতিবার বিকেলে মৎস্য বন্দর মহিপুর ও কলাপাড়ায় খাবার পানি ও স্যালাইন বিতরণ করে উপজেলা,পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম শিবলু,বায়জীদ,আরিফ বিল্লাহ সহ ছাত্রলীগের নেতাকর্মিরা। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে মৎস্য বন্দর মহিপুর থানা ছাত্রলীগ নেতা ও মহিপুর সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ খান,সাধারন সম্পাদক রুবেল হাসান,মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হাওলাদার, মহবিুল্লাহ পাটোয়ারী সহ ছাত্রলীগের নেতাকর্মীরা এ খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমে অংশ নেয়।
এসময প্রায় ৬ হাজার পথচারী, পর্যটক, শ্রমজীবি মানুষের মাঝে ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর পক্ষ থেকে খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে