ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

অসাধু জুয়েলারি ব্যবসায়ীদের তালিকা করবে বাজুস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৫-২০২৪ রাত ১১:৪৪
বাজুসের সদস্য হয়ে অসাধু উপায়ে জুয়েলারি ব্যবসা করা যাবে না । জুয়েলারি ব্যবসা করেতে হলে মানতে হবে বাজুসের নিয়ম কানুন। বাজুসের বেধে দেয়া মূল্যের বাইরে গিয়ে বিক্রি করতে পারবে না সোনা।   
 
শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন বাজুসের সহ-সভাপতি মো: রিপনুল হাসান। 
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বড় এবং ছোট সকল ব্যবসায়ীরাই যাতে সৎভাবে ব্যবসা করতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাজুস। যারা সোনার ব্যবসা করবেন তাদের অবশ্যই বাজুসের সদস্য হতে হবে। এরইমধ্যে ঢাকায় যারা সদস্য নয় তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে । মতবিনিময়কালে বাজুস কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলার বিভিন্ন সমস্যার কথা ধৈর্যসহকারে শুনেন এবং তার সমাধান দেন। 
 
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাজুসের চাঁপুরের শাখার সভাপতি মোঃ মোস্তফা ফুল মিয়ার। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন বাজুসের সহ-সম্পাদক মোঃ ইমরান চৌধুরী, কার্যনির্বাহী  সদস্য মোঃ মজিবর রহমান খান।
 
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে দেশব্যাপী সাংগঠনিক সফর করছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই সফরের অংশ হিসেবে বরিশালেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ। এময় বাজুসের সহ-সভাপতি মাসুদুর রহমান বলেন, বাজুসকে ব্রান্ডেপরিনত করেছে বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ এখন শিল্পায়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং মেইড ইন বাংলাদেশ সিল সম্বলিত স্বর্ণবার দেশে উৎপাদিত হবে।
 
শেখ মোহাম্মদ মুসার সভাপতিত্ব সভায় আরো উপস্থিত ছিলেন বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, বাজুসের বরিশাল শাখার সাধারণ সম্পাদক নুরুল আমিন ও বরিশালের জুয়েলারি ব্যবসায়ীরা। 
 
দেশের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের সাংগঠনিক এই সফরের অংশ হিসেবে শুক্রবার পিরোজপুর, লক্ষ্মীপুর, নওগাঁ এবং জয়পুরহাটেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল