তীব্র দাবদাহে ঢাবির দুই শিক্ষার্থীর উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতরণ
তীব্র দাবদাহে সাধারণ শিক্ষার্থী, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মাঝে টানা ৫ম দিনের মতো ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুইজন শিক্ষার্থী মোঃ সাগর মোল্লা এবং নাহিদ হাসান। এ সময় তারা তাপপ্রবাহের ব্যাপারে মানুষকে সতর্ক করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পানি বিতরণ করেন তারা। কার্জন হল, শাহবাগ, টিএসসি, ডাস,পলাশীমোড়-সহ বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে তৃষ্ণার্ত সাধারণ শিক্ষার্থী, রিকশাওয়ালা ও নানান শ্রেণি-পেশার মানুষকে তারা পানি পান করান। এ সময় তাপপ্রবাহে করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করতেও দেখা যায় তাদের। শিক্ষার্থীদের এমন মহৎ উদ্যোগের বিষয়ে জানতে চাইলে
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোঃ সাগর মোল্লা বলেন, প্রবাহমান দাবদাহ স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত করে দিচ্ছে। হিট স্ট্রোকে প্রতিদিন মানুষ মৃত্যুর কোলে ঢোলে পড়ছে। সাধারণ শিক্ষার্থী, শ্রমজীবী, ছিন্নমূল মানুষ তীব্র তাপদাহে হাসফাস অবস্থা সবার। তাদের একটুখানি স্বস্তি দিতেই আমাদের এই উদ্যোগ। আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পরিস্থিতি সামাল দিতে পারবো। তিনি আরও বলেন, যতদিন তীব্র তাপপ্রবাহ থাকবে ততদিন তাদের কার্যক্রম চলমান থাকবে।
নাহিদ বলেন, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমার দায় রয়েছে সমাজের জন্য কিছু করার। এর আগেও সিলেটে বন্যার সময় আমাদের পুরো সেশন একসঙ্গে কাজ করেছি। আমি মনে করি একজন মানুষ হিসেবে আমাদের মানবিক গুণাবলি থাকা দরকার। প্রত্যেককেই যার যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানো উচিত। একটা খাবার পানি আর একটা স্যালাইন হয়তো খুব বড় কিছু নয়। তবে এই গরমে খেটে খাওয়া দরিদ্র মানুষের পানিশূন্যতা দূর করার জন্য যথেষ্ট। পানি বিতরণের পাশাপাশি তাপপ্রবাহে সচেতনতাও তৈরি করছি।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
Link Copied