জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল
বাউফলে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করায় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব হাওলাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. শাহীন শরীফ এ নোটিশ দেন।
গত বৃহস্পতিবার রাতে বাউফলে বগা বন্দর এলাকায় ঘোড়া নিয়ে মিছিল বের করায় শুক্রবার ৩ মে ওই প্রার্থীকে শোকজ নোটিশটি দেওয়া হয়। তবে শোকজের জবাবে অভিযুক্ত প্রার্থী মোতালেব হাওলাদার বিষয়টিতে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। আগামী ২১ মে এ নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারিত রয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ঘোড়া প্রতীকের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে বৃহস্পতিবার রাতে প্রচুর সংখ্যক কর্মী-সমর্থক ও দুটি জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করেছেন। আপনার কর্মীসমর্থকরা উস্কানিমূলক বিভিন্ন স্লোগান দিয়েছে, যা নির্বাচন বিধিমালার লঙ্ঘন। নির্বাচনী আচরণ বিধিমালায় প্রতীক হিসাবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না।
নোটিশে এ অপরাধে কেন তার প্রার্থীতা বাতিলের জন্য কমিশনে অবহিত করা হবে না তার ব্যাখ্যা শুক্রবার দুপুর ২টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যেই মোতালেব হাওলাদার লিখিতভাবে তাঁর জবাব দাখিল করেন।
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব হাওলাদার বলেন, ‘আমি শোকজ নোটিশ পেয়েছি এবং নির্ধারিত সময়ের মধ্যেই জবাব দিয়েছি।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. শাহীন শরীফ বলেন,
শোকজ এর লিখিত জবাবে ওই প্রার্থী বলেছেন তাঁর কিছু উৎসুক কর্মী-সমর্থক ঘোড়া নিয়ে স্লোগান দিয়ে মিছিল বের করেছে। ঘটনার সময় তিনি বগাতেই নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন। বিষয়টিতে তিনি লজ্জিত, দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। অভিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড হবে না মর্মে জানান।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied